Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রহনপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

BN DESK
04 September 2026, 01:20 PM পড়তে ১ মিনিট
রহনপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গোমস্তাপুর প্রতিনিধি : দখলদারদের বাধা মুখে বন্ধ হয়ে যাওয়া রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং নির্মাণ প্রক্রিয়া পুনরায় শুরু হতে যাচ্ছে। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে উচ্ছেদকৃত স্থান পুনঃদখল হওয়া বন্ধের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদকৃত স্থানে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে তারা।

রেলওয়ের প্রকৌশল বিভাগের উদ্যোগে রহনপুর রেলস্টেশন মাস্টার মামুনুর রশীদের নেতৃত্বে রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে রহনপুর রেলস্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের নির্দেশনায় এ উচ্ছেদ কার্যক্রম কয়েকদিন অব্যাহত থাকবে। রেলকুলিদের সহায়তায় আবর্জনাগুলো অপসারণ করে রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির উপযোগী করে তোলা হবে।

প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির লক্ষ্যে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় দখলদারদের বাধার কারণে উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রহনপুর রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার