Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে ইউপিডিএফ-সন্তু লারমার দলের সঙ্গে গোলাগুলি, নিহত ১

BN DESK
05 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে ইউপিডিএফ-সন্তু লারমার দলের সঙ্গে গোলাগুলি, নিহত ১

নিউজ ডেস্ক:  রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে খামারপাড়া তৈমিদুং এলাকায় পার্বত্যাঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।


রবিবার (১৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খীসা (৩২)। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা বলেন, ‘‘পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে।’’

এ বিষয়ে জানতে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দীন বলেন, ‘‘ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের এক জন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে ইউপিডিএফ-সন্তু লারমার দলের সঙ্গে গোলাগুলি, নিহত ১

B
BN DESK | 16 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার