Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

BN DESK
01 September 2026, 06:27 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

নিউজ ডেস্ক:   রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

শুক্রবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগ নেতার নাম আনোয়ার হোসেন কায়সার। তিনি রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর একটি প্রাইভেটকারে চট্টগ্রাম যাওয়ায় সময় কায়সারকে আটকে করে স্থানীয় ছাত্র-জনতা। এসময় তাকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কায়সারকে তাদের হাতে সোপর্দ করা হয়।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় কায়সারকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান তিনি।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) সাহেদ বলেছেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার