Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

রাঙামাটির বরকলে নিজ বাড়ি থেকে আয়েশা বেগম (৪৮) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (২১) জুন রবিবার রাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। 
ওই নারী একই এলাকার স্থানীয় মো. রফিকুল ইসলামের সহধর্মিণী।

আয়েশা বেগমের ছেলে আশরাফ আলী জানান, মাকে বাড়িতে রেখে বাবার সঙ্গে গিয়েছিলেন গাছ কাটাতে। ঘরে একাই ছিলেন তার মা আয়েশা বেগম। বাবা-ছেলে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন পুরো ঘর অন্ধকার। ঘরের বাতি জ্বালাতেই দেখেন তার মায়ের মরদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। মায়ের মরদেহের পাশে ছিল রক্তমাখা ইট ও হাতুড়ি। ঘরের অন্যান্য জিনিসপত্র ছিল তছনছ। 
তিনি জানান, আলমারিও ছিল ভাঙা। আলমারির ভেতরে রাখা কোরবানির গরু বিক্রির তিন লাখ টাকাও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে দ্রুত আটক করে বিচার নিশ্চিত করা হোক। 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহত নারীর মাথা ও কপালে ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। মামলার কার্যক্রম চলমান রয়েছে। তবুও পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।

এলাকা: রাঙ্গামাটি বরকল
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার