Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

BN DESK
05 September 2026, 01:21 AM পড়তে ১ মিনিট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, টানা দুই দিনের বৃষ্টিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, রাতভর বৃষ্টির কারণে বসতঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে।

পরে লক্ষ্মী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে আবারও ওপর থেকে গাছের গুঁড়িসহ মাটি ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 07 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার