Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 12:43 AM পড়তে ১ মিনিট

রাঙামাটি কোতয়ালি থানার শাহেদুল হক (৩৫) নামে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) -এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১ জুন) রাত ১টার দিকে শহরের তবলছড়ির এলাকার পোস্ট অফিস কলোনির ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত পুলিশ উপপরিদর্শক শাহেদুল হকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার জামালপুর এলাকায়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রী সাজেদার সঙ্গে সাজেদুল হকের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ক্ষোভে নিজের রুমের দরজা বন্ধ করে ভেতরে গলায় ফাঁস দেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে এবং বারবার ডাকার পরও দরজা না খোলায় তার স্ত্রী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা রুমের দরজা ভেঙে সাজেদুল হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার বলেন, যে ঘরে তার ঝুলন্ত মরদেহ মিলে সে ঘরের অন্য রুমে তার স্ত্রী ও চার বছর বয়সের সন্তান রয়েছে। তাদের সামনে সে ভেতরের দরজা বন্ধ করে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এলাকা: রাঙ্গামাটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 02 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার