Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

BN DESK
15 February 2024, 12:53 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

মফস্বল ডেস্ক : রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রাঙামাটির চট্টগ্রাম সড়কে লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন মো. হানিফ। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি। আহতরা হলেন সৈকত চাকমা, অটোরিকশাচালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি ৫ যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এমন সময় লরিটিও চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, সকালে সড়ক দুর্ঘটনায় লরি অটোরিকশাকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

B
BN DESK | 15 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার