Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটিতে হামের উপসর্গ নিয়ে ২ শিশু আইসোলেশনে

BN DESK
05 April 2026, 01:16 AM পড়তে ১ মিনিট

রাঙামাটির লংগদুতে প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে হাম রোগের লক্ষণ দেখা যাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে দুই শিশুকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে

হামের লক্ষণ দেখা দেওয়া দুই শিশুর একজনের বয়স ১১ বছর, অন্যজনের মাত্র ২৩ দিন। তারা দুজনেই লংগদু উপজেলার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, প্রাথমিকভাবে শিশুদের শরীরে ছোট ছোট ঘামাচির মতো চুলকানি লক্ষ্য করেন। পরবর্তীতে এসবের সঙ্গে শরীর ব্যথা ও অন্যান্য অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।লংগদু সদর হাসপাতালের আরএমও ডাক্তার সাকিব আল হাসান জানান, ‘দুই শিশুর শরীরে হামের লক্ষণ দেখা যাওয়ায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। দুজনেরই ল্যাব টেস্টের জন্য চট্টগ্রামে রক্তের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আমাদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটিতে হামের উপসর্গ নিয়ে ২ শিশু আইসোলেশনে

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার