Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটির বরকলে ভারতীয় দুই নাগরিকসহ ৬ আটক

BN DESK
06 September 2026, 02:08 PM পড়তে ১ মিনিট
রাঙামাটির বরকলে ভারতীয় দুই নাগরিকসহ ৬ আটক

নিউজ ডেস্ক:   রাঙামাটির বরকল উপজেলায় ছোটহরিণা থেকে স্পিডবোটযোগে রাঙামাটি আসার পথে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন- সুরেশ চাকমা (৩৯), অরংখান চাকমা। তারা ভারতের মিজোরাম প্রদেশের লুংলে জেলার ক্লাবুং থানার (দিমাগরী) ত্রিপুরা ঘাট এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান জানান,  ভারতীয় নাগরিকদের সাথে যারা সহযোগী ছিল তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবির ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।  

বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের সঙ্গে যারা সহযোগী ছিলেন তাদেরও আটক করা হয়েছে। তারা বরকল বিজিবির ক্যাম্পে আছে। বরকল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। বিজিবি কর্তৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকা: রাঙ্গামাটি বরকল
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটির বরকলে ভারতীয় দুই নাগরিকসহ ৬ আটক

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার