Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুল সার জব্দ

BN DESK
04 September 2026, 11:44 PM পড়তে ১ মিনিট

ভারতে পাচারকালে বিপুলপরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

আজ রোববার (২৮ জুন) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়। এ সময় ৩৬ বস্তা ইউরিয়া, আট বস্তা টিএসপি, ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়।

১২ বিজিবি হাবিলদার কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিজিবি সতর্ক ছিল। নদীপথে টহল বৃদ্ধি করা হয়। নদীপথে চলাচলকারী প্রতিটি বোটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন রকম সার জব্দ করা হয়।

১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান বন্ধে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।

এলাকা: রাঙ্গামাটি বরকল
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙামাটি থেকে ভারতে পাচারকালে বিপুল সার জব্দ

B
BN DESK | 28 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার