Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙ্গামাটিতে মাহিন্দ্রা–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

BN DESK
07 July 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন।
 
আজ সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
 
স্থানীয় সূত্র জানায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালকসহ আটজন গুরুতর আহত হন। তবে মাহিন্দ্রাতে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।
 
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু আসলাম রাঙ্গামাটি সদর হাসপাতালে মারা যায়।
 
এ ব্যাপারে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙ্গামাটিতে মাহিন্দ্রা–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

B
BN DESK | 07 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার