Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

BN DESK
04 September 2026, 06:38 PM পড়তে ১ মিনিট
রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া নামে একজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

অজিত বড়ুয়ার (৪০) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অজিত বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিল। ফলাহারিয়া পাহাড়ি এলাকায় অবস্থানকালে বন্যহাতির পালের আক্রমণে তার মৃত্যু হয়। স্থানীয়রা তার ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি খুঁজে পেয়েছেন।

বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বন্যহাতি পালের উপস্থিতি প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। তাই স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ জানানো হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন বলে জেনেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ১

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার