Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 08:44 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:    বাসায় ফেরার পথে রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৪ মার্চ) সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ার যশোরের শার্শা থানার নন্দীপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ে ভাড়া থাকতেন।

দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা তার মামাতো ভাই ইমরান বলেন, আমার ভাই একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত আছেন। তিনি তার এক ক্লাইন্টকে নামিয়ে দিয়ে খিলগাঁও বাসায় ফেরার পথে রামপুরার গোল চক্করে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার