Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

BN DESK
02 September 2026, 09:16 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক:  রাজধানীর রমনা থানার কাকরাইল মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। 

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি জানান, রাত সাড়ে বারোটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাস্তা পারাপার হওয়ার সময় ওই ব্যক্তি কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মিজানুর রহমান জানান, কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

B
BN DESK | 24 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার