Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রাজধানীর কলাবাগানে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, রবিবার (৩১ মে) দিবাগত রাতে কলাবাগান এলাকার কাঁঠালবাগান বাজারসংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসায় তারা দুই ভাই বসবাস করত এবং দুজনই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। নিহত ও অভিযুক্তের বাবা সিরাজুল সালেহীন বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে কানাডা প্রবাসী। পারিবারিক কারণে তাদের মা অন্যত্র বসবাস করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, বাসায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই রাগান্বিত হয়ে পাশে থাকা ভারী ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় সুপান্থ। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

B
BN DESK | 01 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার