Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেলো বাইক আরোহীর 

BN DESK
10 October 2025, 01:55 PM পড়তে ১ মিনিট
রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেলো বাইক আরোহীর 

মফস্বল ডেস্ক: রাজধানীর প্রেস ক্লাব মোড়ে ট্রাকচাপায় মো. সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু আল-আমিন জানান, সেন্টু ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রেস ক্লাব মোড়ে ইউটার্ন করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মাথার মগজ বেরিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আল-আমিন আরও জানান, নিহত সেন্টু ইসলামের বাসা রাজধানীর চকবাজারের ইসলামবাগের ঈদগাহ মাঠ এলাকায়। তার বাবার নাম আলাউদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেলো বাইক আরোহীর 

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার