Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

BN DESK
02 September 2026, 11:06 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় লোকমান হোসেন প্রধানিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার বেলা ১২টার দিকে বাজার সংলগ্ন রেললাইন পার হতে গিয়ে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১টার দিকে লোকমানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লোকমান হোসেনের স্বজনেরা ঢাকা মেডিকেলে যান। নিহতের শ্যালক মো. তারেক জানান, তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামে। তাঁর ভগ্নিপতি মেরুল বাড্ডায় থাকতেন। সেখানে একটি লাইভ বেকারির ম্যানেজার ছিলেন তিনি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক এসআই মো. হারুনুর রশীদ জানান, কারওয়ান বাজারের মাছ বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তাঁর। স্বজনরা আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার