Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 04:24 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তারা হলেন—ফারিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। পুলিশের ধারণা, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাকিবুল বলেন, ওই ভবনের ভূগর্ভস্থ পানির পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করছিলেন। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন দগ্ধ হন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার