Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫

BN DESK
02 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট

স্বাধীনতা দিবস উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করায় এক সরকারি কর্মচারীসহ নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের নাম মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪) বলে জানা গেছে। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার