Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

BN DESK
07 March 2026, 06:50 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্করাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও নিউমার্কেট সায়েন্সল্যাবের সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। 

এর মধ্যে সায়েন্সল্যাবের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে এবং তেজগাঁও বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রীসহ চালক নিহত হয়েছেন। 

শুক্রবার রাতের এসব দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সায়েন্সল্যাব মোড় এলাকায় নিহত বাবার নাম মো. সাজু আহমেদ সুমন (৪৫)। তিনি গণপূর্ত অফিসে চাকরি করতেন। একই দুর্ঘটনায় মারা যাওয়ার তার মেয়ের নাম সুমাইয়া আহম্মেদ তুষা (২০)। সে শিক্ষার্থী ছিল। তাদের বাসা রাজধানীর শাহজাহানপুর এলাকায়। 

আর তেজগাঁও শিল্প এলাকায় নিহত সিএনজিচালিত অটোরিকশার যাত্রী  হারুন রহমান (৩২)। এ দুর্ঘটনায় তার স্ত্রী  বৃষ্টি এবং বোন হ্যাপি আহত হয়েছেন। নিহত হারুন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দশকাহানিয়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন। 
 
একই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক আলিম (৬৫) নিহত হয়েছেন। তার বাসা মধ্য বাড্ডায়। 

মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি বলেন, সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার