Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

BN DESK
02 September 2026, 09:26 AM পড়তে ১ মিনিট

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীরা আবুল কালাম (৫০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসা দেওয়া হয়।

আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে তার বাবাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার