Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

BN DESK
18 March 2026, 11:20 PM পড়তে ১ মিনিট

দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ ধারাবাহিকতায় রাজধানীসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

বুধবার (১৮ মার্চ) এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা শহরের মানুষ বিকেল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে।

আর ঢাকার পাশের জেলা গাজীপুরের বাসিন্দারা বিকেল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারেন।
 
অন্যদিকে রাজশাহী শহরের মানুষ বিকেল সোয়া ৫টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রসহ বৃষ্টির দেখা পেতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার