Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

BN DESK
02 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট
রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর রামপুরা থানার মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ মোল্লা (৪২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহত পলাশ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি গ্রামের মৃত আখতার মোল্লার ছেলে। তিনি রামপুরার বনশ্রী এলাকায় এক মেয়ে এক ছেলেসহ পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ এর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

পথচারী মো. জুলফিকার জানান, মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক্যাল পরিবহন বাসের চাপায় ওই মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার