Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে বাসের ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 07:12 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে বাসের ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

মফস্বল ডেস্ক : রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে বোরখা। আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন কাজী জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহী ছিলেন ওই নারী। মোটরসাইকেলটি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে ঢাকায় ঢুকছিল। তিনিও ওই পথে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলের চালক ও ওই নারী আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এসময় চালকের কাছে থেকে জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে। সুমন আরও জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। তবে সেখান থেকে চালক কোথায় গেছে তা তিনি বলতে পারেননি। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে বাসের ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার