Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 12:37 PM পড়তে ১ মিনিট
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানী মতিঝিল আরামবাগে একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মো. ইমরান হোসেন রিপন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি পাঠাও চালক ছিলেন।

মতিঝিল আরামবাগের স্থায়ী বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে রিপন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ফুফাতো ভাই মো. মাহবুব বলেন, তার মামাতো  ভাই রিপন মতিঝিল থানার বাসা নং ১৪৭/৫ আরামবাগ স্কুল মিয়াজান গলিতে আমাদের বাসাতেই ছয়তলাতে থাকতেন। সেখান থেকে যেকোনো ভাবে পা পিছলে ভবনের ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্য হিসেবে কাজে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার