Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে রেলেওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

BN DESK
09 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে রেলেওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নিউজ ডেস্ক:  বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে রাজধানীর  তেজগাঁও রেলওয়ে স্টেশনের আগে তেজগাঁও-ফার্মগেট রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

ঘটনাস্থলে দেখা যায়, একটি এক্সাভেটর নিয়ে অভিযানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিল রেলওয়ের অন্যান্য কর্মচারী, রেলওয়ে পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে।

গত ৬ জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে রেলেওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার