Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:12 AM পড়তে ১ মিনিট
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক (৪৫) বছর।

আজ শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

অজ্ঞাত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোন গাড়ি ধাক্কায় তিনি মারা যান। আমরা প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।’

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই রেজওয়ানুল ইসলাম।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার