Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট
রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (৩ জানুয়ারি)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, তিনজন মাদক কারবারি গাবতলী পর্বত সিনেমা হলের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় সাজিদুলকে গ্রেপ্তার করা হয়।  অপর দুজন সহযোগী পালিয়ে যায়। এ সময় সাজিদুলের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ  টাকা।

এ ঘটনার ডিএমপির দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার