Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর ডেমরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:38 AM পড়তে ১ মিনিট
রাজধানীর ডেমরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার ও বাঁশেরপুল এলাকার মাঝামাঝি খাল থেকে ভেসে উঠা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হত্যার পর কেউ তার মরদেহ খালে ফেলে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার সবুজ রানা বলেন, স্টাফ কোয়ার্টার ও বাঁশেরপুল এলাকার মাঝামাঝি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই মরদেহের আঙ্গুলের ছাপ নিয়েছে। 

এ ঘটনায় মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা ও থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অপরদিকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তারও নাম-পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীর ডেমরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার