Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

BN DESK
02 September 2026, 09:20 AM পড়তে ১ মিনিট

রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৭ মে) সকাল ছয়টার দিকে গপ্রগতি সরণিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে প্রগতি সরণির নদ্দা এলাকায় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটির পেছন দিকে ডান পাশের অংশ দুমড়েমুচড়ে গিয়ে এক যাত্রী নিহত এবং অন্তত ১২ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আকাশ পরিবহনের বাসকে ধাক্কা দিয়ে ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার