Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর বনশ্রীতে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি: রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অভিযোগে মো. শিহাব(১৮) নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার বেড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শিহাব বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে বনশ্রী সি ব্লকের তিন নম্বর রোডে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার শিক্ষার্থী।

বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলি এ তথ্য নিশ্চিত করে বলেন, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার বিকেলে বেড়া উপজেলায় অভিযানে আসে। অভিযুক্ত শিহাব মাদরাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে ছিল। পরে তার বাবাকে দিয়ে কথা বলিয়ে শিহাবকে বেড়ায় ডেকে আনা হয়। সন্ধ্যা ৬টায় বেড়া সিএনবি বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছার পর তাকে গ্রেফতার করে রামপুরা থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই একরামুল হক বলেন, এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদি হয়ে শিহাবকে অভিযুক্ত করে গত বুধবার থানায় একটি মামলা করেছেন। তার প্রেক্ষিতে শিহাবকে গ্রেফতার করা হয়েছে।
এসআই একরামুল আরও জানান, শিহাবের বিরুদ্ধে ওই মাদরাসার আরও কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে। আর শিশু শিক্ষার্থী আব্দুল্লাহকেও সে বলাৎকার করেছে এবং সে কারণে আব্দুল্লাহ অপমানে ক্ষোভে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফারের পর শিহাবকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে, মৃত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামেরআবুল কালাম আজাদের ছেলে।

 

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজধানীর বনশ্রীতে শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার