Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন

BN DESK
02 September 2026, 09:08 AM পড়তে ১ মিনিট
রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর বনশ্রীতে ৬ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ৮ টা ৩৫ মিনিটে রাজধানীর বনশ্রী ব্লক-সি, রোড-৪, ১৬ বাসার ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা মো. শাজাহান বলেন, বনশ্রীতে ৬ তলা বিশিষ্ট একটি ভবনে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয় জানা যায়নি।  

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার