Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজধানীর সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:22 PM পড়তে ১ মিনিট
রাজধানীর সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়া থানার বানিয়া নগরের রাস্তা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা নাগাদ অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই ব্যক্তিটি আর বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এসআই রিপন ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে তাঁর নাম পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় নাম জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজধানীর সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার