Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজনীতিকে আমি ইবাদত মনে করি: সাঈদ আল নোমান

BN DESK
04 September 2026, 09:34 PM পড়তে ১ মিনিট

রাজনীতিকে কৌশল বা ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবার একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, রাজনীতি মানে সেবা-কোনো কৌশল নয়। আমি রাজনীতিকে ইবাদত মনে করি।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) নগরীর মির্জাপুলস্থ আব্দুল হামিদ রোড থেকে শুরু করে আব্দুল লতিফ রোড, আরকান সোসাইটি,  বাদুরতলা, বড় গেরেজ, আল মাদানী রোড, আব্দুল্লাহ খান রোড হয়ে শেখ বাহারুল্লাহ রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সাঈদ আল নোমান বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। রাজনীতি যদি মানুষের কল্যাণে ব্যবহার না হয়, তবে তার কোনো মূল্য নেই। তিনি আরও বলেন, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি চর্চা করাই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, চট্টগ্রাম-১০ আসনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সমৃদ্ধ, মানবিক ও বাসযোগ্য বিশ্বমানের চট্টগ্রাম গড়ে তুলতে চান বলেও জানান তিনি।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাজনীতিকে আমি ইবাদত মনে করি: সাঈদ আল নোমান

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার