Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজনৈতিক তর্ক; মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপি নেতা খুন

BN DESK
06 September 2026, 09:51 PM পড়তে ১ মিনিট
রাজনৈতিক তর্ক; মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপি নেতা খুন

নিউজ ডেস্ক:   কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাজনৈতিক বিতর্কের জেরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাতে আব্দুর রশিদ (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রশিদ কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও মৃত লাল মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অমিত ইকবাল (২২) নিষিদ্ধ ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আটক দুইজন হলেন- অভিযুক্তের ভাই মো. কামরুল এবং হেলাল উদ্দিন।” 

নিহতের ভাতিজা জাহেদ হোসেন বলেন, “সোমবার সকালে আব্দুর রশিদ ও অমিত ইকবাল রাজনৈতিক বিষয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে অমিতের ভাই কামরুলসহ আরো কয়েকজন ঘটনাস্থলে যান। তারা আব্দুর রশিদকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আব্দুর রশিদকে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।”

ওসি কায়সার হামিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করলে সেখান থেকে দুইজনকে আটক করা হয়।”

তিনি আরো বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাজনৈতিক তর্ক; মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপি নেতা খুন

B
BN DESK | 14 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার