Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি : আইন উপদেষ্টা

BN DESK
10 October 2025, 06:49 AM পড়তে ১ মিনিট
রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার।

এসময় তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি : আইন উপদেষ্টা

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার