Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ রয়েছে : এ্যানি

BN DESK
10 October 2025, 08:22 PM পড়তে ১ মিনিট
রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ রয়েছে : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে  । আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই জুলাইযোদ্ধা। কিছুসংখ্যক জুলাইযোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদের ব্যথিত করে, আহত করে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ রয়েছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত-নির্যাতিত হবেন। আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভীত শক্তিশালী করি। নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি।

লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্যসচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের জন্য বিপদ রয়েছে : এ্যানি

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার