Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে ২ হাজার ২ পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

হাসান ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

রোববার (১৬ জুন) রাতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মো. হাসান রেজা একজন পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে ২ হাজার ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যাচেষ্টা এবং রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার