Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ীতে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ নূর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আনোয়ার ব্যাপারীর ছেলে।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হ্যাচারির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার জিম্মায় থাকা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার