Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 04:10 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মোছাঃ নাজমা বেগম (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত নাজমা বেগম উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মো. ইউনুছ শেখের স্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে শরীফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।  মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অভিযোগ রয়েছে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি বর্ষণসহ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায়।  এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।  আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার