Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

BN DESK
02 September 2026, 04:53 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুরে আর এম কার্পেট লিমিটেডে কাঠের ফ্রেমের চাপায় অয়ন আলী (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমজান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মিলের ক্রেন চালক মো. ইমরান জানান, বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম থেকে কার্পেট তৈরির মেশিন নিয়ে কয়েকটি কনটেইনার কারখানায় আসে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা ওই কনটেইনার থেকে মেশিন ও যন্ত্রাংশ নামানোর কাজ করছিলেন। এসময় মেশিন বহনের কাঠের ভারি ফ্রেম থেকে যন্ত্রাংশ সরানোর সময় ভারসাম্য হারিয়ে ফ্রেমের একপাশ উঁচু হয়ে যায়। পরে ফ্রেমটি সজোরে নিচে পড়ে। এ সময় ফ্রেমের ভেতরে দাঁড়িয়ে থাকা অয়ন গুরুতর আঘাত পান এবং কাঠের ফ্রেমের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরবএম কার্পেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন মন্ডল বলেন, কাঠের ফ্রেমের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি একটি দূর্ঘটনা।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি এখনো জানেন না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার