Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:32 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মফস্বল ডেস্ক:  রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্য পাড়া এলাকার মো. রহমত মোল্লার ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়িছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের (২২) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিথুনসহ (২৮) অন্যান্য আসামিরা ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় মিথুনসহ অন্যান্য আসামিরা। তবে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিথুনসহ অনান্য আসামিরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিলেন।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, র‌্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামি মিথুনকে গ্রেপ্তার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার