Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 09:12 AM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার চন্দনা নদী থেকে মো. আসলাম প্রমানিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের চন্দনা ব্রিজের নিচ থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

আসলাম শেখ রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের পিয়ার আলী প্রমাণিকের ছেলে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আসলাম। এর আর রাতে বাড়িতে ফেরেনি। আজ সকালে স্থানীয়রা কালুখালী উপজেলার চন্দনা নদীতে একটি মরদেহ দেখতে পান। এ সময় তারা ইজিবাইক চালক আসলামের মরদেহ শনাক্ত করেন। এরপর ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পুলিশ। 

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, আমরা প্রথমে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার পরিচয় শনাক্ত করতে পেরেছি। ইজিবাইক ছিনতাই করতে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার