Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ট্রাকচাপায় এক পথচারী নিহত

BN DESK
02 September 2026, 05:17 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে ট্রাকচাপায় এক পথচারী নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় আরজিনা খাতুন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারিভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা খাতুন বাবুপাড়া ইউনিয়নের মৃত মোতালেব প্রমাণিকের স্ত্রী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আরজিনা প্রতিদিনের মতো সকালে রাস্তায় হাঁটতে বের হয়। পরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি দুর্ঘটনার সংবাদটি। ট্রাকচাপায় নারী মারা গেছেন প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া গেছে। ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

এলাকা: রাজবাড়ী পাংশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ট্রাকচাপায় এক পথচারী নিহত

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার