Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 10:43 AM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ই মে) সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদের কিছুটা মানসিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।

রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার