Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ডিবির হাতে দুই মোটরসাইকেল চোর গ্রেফতার 

BN DESK
02 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে ডিবির হাতে দুই মোটরসাইকেল চোর গ্রেফতার 

নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালীর কালীনগরে দুটি চোরাই মোটরসাইকেল ও চু‌রির সরঞ্জামসহ দুই চোর‌কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডি‌বি) পু‌লিশ। বৃহস্প‌তিবার রা‌ত সাড়ে ১০টার দি‌কে রাজবাড়ী জেলা পু‌লিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, চু‌রি করা মোটরসাইকেল নিজেদের হেফাজতে রেখেছে এমন সংবাদের ভি‌ত্তিতে রাজবাড়ী ডি‌বি পু‌লি‌শের এক‌টি দল বিকেলে জেলার কালুখালীর কালীনগরে অভিযান পরিচালনা ক‌রে।

অ‌ভিযা‌নে বিপুল শেখের বসতবাড়ি থেকে মাগুরার দড়িমাগুরা কারিগর পাড়ার আব্দুর রশিদের ছে‌লে রমজান বিশ্বাস (৩২) ও রাজবাড়ী পাংশার মৈশালা পালপাড়ার অসিত রায়ের ছে‌লে অনিক রায়কে (২৬) দুটি চোরাই মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।


রাজবাড়ী অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ডিবির হাতে দুই মোটরসাইকেল চোর গ্রেফতার 

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার