Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খাদে,নিহত ২

BN DESK
09 October 2025, 07:17 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খাদে,নিহত ২

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ শনিবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কু‌ষ্টিয়ার ইসলা‌মি বিশ্ববিদ্যালয় এলাকার বা‌সিন্দা রফিকুল ইসলাম (৩০) এবং একই এলাকার খ‌বির (৪০)।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পে‌য়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। এ সময় ট্রাকের ভিতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।


ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ট্রাক খাদে,নিহত ২

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার