Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা

BN DESK
01 September 2026, 06:29 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা

চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ও দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে এসে পৌঁছেছেন।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫ টার দিকে তারা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতাকর্মীরা তাদের রিসিভ করেন। পরে তারা বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশস্থলে আসেন।

এর আগে এনসিপির নেতারা ফরিদপুর থেকে রওনা হয়ে বিকাল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে আসেন। সেখানে দুপুরের খাবার খান।

এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়াও শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার