Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 07:12 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালিতে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ জন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস  সালাম শেখের ছেলে সোহান (২), একই দিনে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩) খেলাধুলা করার সময় হটাৎ করেই বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। 

এ সময় স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে গিলে পাংশা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।

ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু ২ টির মৃত্যু হয়। এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার