Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

BN DESK
02 September 2026, 12:38 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য লতিফ মোল্লা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে হিরু মোল্লার ঘাটের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গঙ্গানন্দপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

B
BN DESK | 02 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার